সাতক্ষীরা 4:06 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:25:21 pm, Monday, 11 March 2024 235 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে সদর হাসপাতাল তত্বাবধায়ক কার্যালয়ের আয়োজনে সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে এমপি আশরাফুজ্জামান আশু বলেন, সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎকদের মানব সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। হাসপাতালের সেবার মান উন্নয়নে চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিককে গুরুত্ব না দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রোগিদের সেবা দানে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। এসময় আলোচ্য সূচির মধ্যে কয়েকটি বিষয় সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের নির্দেশ দেন এমপি আশু।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সুফিয়ান রুস্তম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ, সাতক্ষীরা সদর হাসপাতালের আর এমও ডা. শেখ ফয়সাল আহমেদ, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এসএমএ মুক্তাদির তামিম প্রমুখ।

সভার আলোচ্য বিষয়ের মধ্যে ছিল, রেজুলেশ পাঠ ও অনুমোদন, জনবল সম্পর্কিত আলোচনা, হাসপাতালের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা, হাসপাতাল অভ্যান্তরে দালাল, এ্যাম্বুলেন্স, ইজিবাইক সম্পর্কিত বিষয় সম্পর্কিত আলোচনাসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এসময় সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 11:25:21 pm, Monday, 11 March 2024