সাতক্ষীরা 4:16 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় প্রাণ সায়ের খাল রক্ষায় যুবকদের আল্টিমেটাম, বিশাল মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:49:09 pm, Sunday, 3 May 2026 221 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:সাতক্ষীরা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং ঐতিহ্যবাহী প্রাণ সায়ের খাল রক্ষার দাবিতে যুবকদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে পৌর কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রবিবার (০৩ মে) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ (এ৪টি) প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালিত হয়। অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহায়তায় সিডো ও সিডিওডব্লিউ সাতক্ষীরা যৌথভাবে এ আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, “প্রাণ সায়ের খালকে আমরা আর ময়লার ভাগাড় হতে দেব না। এখন থেকে কোনো বাসা-বাড়ি বা প্রতিষ্ঠানের বর্জ্য এই খালে ফেলতে দেওয়া হবে না।” তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও উদাসীনতায় খালটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে। খালের দুই তীরে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার ফলে পরিবেশ দূষিত হয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
বক্তারা অবিলম্বে পরিকল্পিত ডাম্পিং স্পট নির্মাণ, নিয়মিত বর্জ্য অপসারণ এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপনের দাবি জানান। অন্যথায় পৌরসভার সামনে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র শফিকুল উদদ্দৌলা সাগর, জেলা পরিবেশ সংরক্ষণ সংঘের সভাপতি পল্টু বাসার, জিডিএফ সাতক্ষীরার সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার এবং অ্যাকশনএইড বাংলাদেশ-এর ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী যুবকেরা বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। স্লোগানগুলো ছিল—“প্লাস্টিক কমাই, সবুজ পৃথিবী সাজাই”, “বর্জ্য ফেলি ডাস্টবিনে, পরিচ্ছন্ন সাতক্ষীরা চাই”, এবং “আজকের বর্জ্য আজই পরিষ্কার করি”।
আন্দোলনরত যুব প্রতিনিধিরা জানান, প্রাণ সায়ের খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা শুধু একটি দাবি নয়, এটি নাগরিক দায়িত্ব। তারা বলেন, “আমরা যুবসমাজ খালের পরিচ্ছন্নতা রক্ষায় নিয়মিত নজরদারি চালাব এবং সাতক্ষীরাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই শহর হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
মানববন্ধন থেকে পৌর কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে শহরের যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করে একটি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় প্রাণ সায়ের খাল রক্ষায় যুবকদের আল্টিমেটাম, বিশাল মানববন্ধন

আপডেট সময় : 02:49:09 pm, Sunday, 3 May 2026