সাতক্ষীরা 8:09 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় নর্দমা থেকে বৃদ্ধের মৃত্যুদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:54:42 pm, Tuesday, 15 October 2024 216 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার একটি নর্দমা থেকে আবুল হোসেন নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের দক্ষিণ দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের পাশের একটি নর্দমা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত আবুল হোসেন (৭৫) সাতক্ষীরা শহরের মুনজিতপুর একাডেমিক মসজিদ সড়কের মৃত আব্দুল লতিফ গাজীর ছেলে।

সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শফিকুল ইসলাম জানান, তার বাবা সম্প্রতি অসুস্থ ছিলেন। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তার বাবা বাড়ি থেকে বের হন। রাতভর তিনি বাড়িতে ফেরেননি। রাতে সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের দক্ষিণ দিকে একটি নর্দমা থেকে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে খবর দেন। পরে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে। অসাবধানতাবশতঃ রাস্তা থেকে নর্দমায় পড়ে যেয়ে বাবার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। কারো কোন আপত্তি না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় নর্দমা থেকে বৃদ্ধের মৃত্যুদেহ উদ্ধার

আপডেট সময় : 02:54:42 pm, Tuesday, 15 October 2024