সাতক্ষীরা 12:57 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ক্লাস চলাকালে কোচিং সেন্টার বন্ধের কঠোর নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:56:23 pm, Wednesday, 10 September 2025 240 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নে কঠোর পদক্ষেপ নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ঘোষণা দিয়েছেন, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার সব কোচিং সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। নির্ধারিত সময়ে কোনো শিক্ষার্থীকে কোচিং সেন্টারে পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শিক্ষার মানোন্নয়নে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন জেলা প্রশাসক। সভায় জেলার অনার্স-মাস্টার্স কলেজ এবং ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা।

জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আসা বাধ্যতামূলক করতে হবে। কোনো শিক্ষক শ্রেণিকালীন সময়ে বাড়িতে বা বাইরে কোচিং পরিচালনা করলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিদ্যালয়ের ক্লাস চলাকালে ফটক তালাবদ্ধ রাখতে হবে, যাতে অযথা আসা-যাওয়া না হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ধূমপান রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরীক্ষায় শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, “কোচিং এখন অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছে। অভিভাবকরাও সন্তানদের ক্লাসে মনোযোগী করার চেয়ে কোচিংয়ের উপর নির্ভর করছেন। এ মানসিকতা পরিবর্তন জরুরি। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জনে শিক্ষক ও অভিভাবক উভয়কেই সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

সভায় উপস্থিত শিক্ষাবিদরা জেলা প্রশাসকের এ নির্দেশনা ও পদক্ষেপকে স্বাগত জানান এবং শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ক্লাস চলাকালে কোচিং সেন্টার বন্ধের কঠোর নির্দেশ

আপডেট সময় : 03:56:23 pm, Wednesday, 10 September 2025