সাতক্ষীরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট সুমন হোসেন গ্রেফতার
- আপডেট সময় : 11:19:13 pm, Wednesday, 25 December 2024 194 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট সুমন হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার গভীর রাতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাস্টার এজেন্ট সুমন হোসেন (২৪) শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের ফজলুল হকের পুত্র।
সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি নিজাম উদ্দীন মোল্যা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার এস আর ফ্যাশনের সামনে থেকে পুলিশ সুমনকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ১ টি অনলাইনে জুয়া খেলার মোবাইল ফোন উদ্ধার করা হয়। সুমন অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট। অন এক্সবেড অ্যাপস মাধ্যমে একটি অনলাইন জুয়ার সাইট ব্যবহার করে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার মাধ্যমে সাধারন মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনর মাধ্যমে বিপুল পরিমান টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে।
এঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৭(২)/৩০(২)/৩৩ (২) ধারা মামলা রুজু করা হয়েছে।
























