সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ (এক) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : 05:56:48 pm, Wednesday, 9 August 2023 284 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/ জনাব মোঃ মহিদুল ইসলাম এঁর নেতৃত্বে থানার এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ শাহানুর আলম, এএসআই(নিঃ)/জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স সহ একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ০৮ আগস্ট, ২০২৩, ১৯:৩০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন পাচানি টু রইচপুর গামী পাচানি গ্রামস্থ পাচানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ হযরত আলী(৩২), পিতা-মৃত সেকেন্দার আলী সরদার ,স্থায়ী: (রইচপুর সরদার পাড়া) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর দেহ তল্লাশি করিয়া তাহার হেফাজত হইতে ০১ কেজি মাদকদ্রব্য গাঁজা, যাহার মূল্য অনুমান ৩০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
























