সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে এক কেজি গাজাসহ আমিনুর গ্রেপ্তার
- আপডেট সময় : 11:17:10 pm, Friday, 12 January 2024 248 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক : সাতক্ষীরা সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।এ সময় তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে এক কেজি গাঁজা।সাতক্ষীরা সদর থানা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে থানার এসআই তপন কুমার বিশ্বাস, এএসআই মোঃ ইয়ার আলী, এএসআই(নিঃ)মোঃ আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স একটি গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ জানুয়ারি ২০২৪, সাড়ে নয়টার সময় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এই অভিযানে সাতক্ষীরা থানাধীন লাবসা বাইপাস গোল চত্ত্বর এর পশ্চিম পার্শ্বে আনারুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে সাতক্ষীরা সদর উপজেলার সাতানি গ্রামের মতিয়ার রহমানের পুত্র আমিনুর রহমান (৩৬)কে ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

























