সাতক্ষীরা 2:24 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা পৌর মেয়র চিশতীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করলো হাইকোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:11:59 pm, Tuesday, 14 February 2023 415 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধ: সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বে এই আদেশ দেন।
শুনানীতে সাতক্ষীরার মেয়রের বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষনা করা হবে না তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি ৪ সপ্তাহের মধ্যে কারন দর্শানোর নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া গত ৬ ফেব্রুয়ারি জারি হওয়া সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি পৌর মেয়র চিশতীকে বরখাস্তের নোটিশ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ। এতে তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবার কথা উল্লেখ করা হয়েছিলো। মেয়র চিশতী ওই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব সহ ৮ জনকে বিবাদী করা হয়।
রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল।
উল্লেখ্য, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী বেশ কয়েকবারের নির্বাচিত পৌর মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমান মেয়র পদে টানা দুইবারের নির্বাচিত মেয়র তিনি। চলতি বছরের ২৪ জানুয়ারি নাশকতার মামলায় তাকে কারাগারে পাঠানোর পর গত ৯ ফেব্রুয়ারি তারিখে তিনি জামিনে মুক্ত হন। ——————-

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা পৌর মেয়র চিশতীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করলো হাইকোর্ট

আপডেট সময় : 09:11:59 pm, Tuesday, 14 February 2023