সাতক্ষীরা 10:55 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা নলতায় ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী পবিত্র ওরছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:15:02 am, Friday, 3 February 2023 463 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদক : শ্রেষ্ঠার এবাদত ও সৃষ্টির সেবা এই মহান ব্রতকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহসুফি আলহাজ্ব খান বাহাদুর আহছানউল্লা (র:) এর ৫৯ তম বার্ষিক পবিত্র ওরস শরীফ আগামী ৯, ১০ ও ১১ ফেব্রæয়ারি বৃহস্পতি শুক্রবার ও শনিবার তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে ।

অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, মুসলিম রেঁনেসার অগ্রদূত পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৯ তম বার্ষিক ওরছ শরীফ উপলক্ষে নলতা কেন্দ্রিয় আহসানিয়া মিশন ইতিমধ্যে গেট, প্যান্ডেল, লাইটিং, সিসি ক্যামেরা, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, আবাসন ব্যবস্থা, খানার মাঠ, রন্ধনশালাসহ নানা ধরনের প্রস্তুতি এগিয়ে চলেছে।

মিশন কর্মকর্তা কর্মচারীদের দিনরাত পরিশ্রমের পাশাপাশি প্রতিদিন কাজ করছে নানা পেশার অসংখ্য মিস্ত্রী, লেবার ও স্বেচ্ছাসেবকবৃন্দ। ওরছ শরীফে দেশ বরেণ্য প্রখ্যাত আলেমগণ পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ওলী- আউলিয়াগণের জীবনাদর্শ এবং সম-সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখবেন। ১১ ফেব্রæয়ারি শনিবার সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী নলতার পবিত্র ওরছ শরীফ সম্পন্ন হবে বলে জানা গেছে। ওরছ শরীফ সফল করতে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ এনামুল হক খোকন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা নলতায় ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী পবিত্র ওরছ

আপডেট সময় : 12:15:02 am, Friday, 3 February 2023