সাতক্ষীরা তালা উপজেলায় পূর্ব শত্রুার জেরে কুপিয়ে জখম-আহত তিন
- আপডেট সময় : 12:07:04 am, Monday, 4 November 2024 331 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলায় সীমান্তবর্তী চন্ডিপুরে পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গুরুতর জখম অবস্থায় আহতরা তালা হাসপাতালের ভর্তি রয়েছে। আহতরা হলেন আবুল হাসান গাজী, মুকতার গাজির স্ত্রী হাসিনা বেগম ও তার পুত্র সবুজ গাজী। শনিবার (২/১১/২৪) রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে ব্যাবসায়ী আবুল হাসানের বাড়িতে ঘটনা ঘটেছে।
এঘটনায় থানাতে মামলা দায়েেের প্রস্তুুতি চলছে বলে জানাগেছে। আবুল হাসান জানান, আমার বাড়িতে জোর পূর্বক প্রবেশ করিয়া একই এলাকার মৃত গোলদার আলি খান’র পুত্র এনায়েত আলি খান (৪০), তার পুত্র আরাফাত খান (২২) ও কন্যা রিয়া খাতুন (১৮) দেশিও অস্ত্র দ্বারা সজ্জিত হইয়া পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্য মাথায় দা দিয়ে কোপ দেয়। আমার পরিবারের লোকজনকে বেধড়ক মারপিট করে।
এসময় মুকতার গাজির স্ত্রী হাসিনা বেগম ও তার পুত্র সবুজ গাজী এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারপিট সহ মাথায় আঘাত করে। যার ফলে আমার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে এবং সবুজ গাজী ও হাসিনা বেগমের মাথায় দু’টি সেলাই দিতে হয়েছে। এঘটনায় ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা
























