সাতক্ষীরা 4:55 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:11:16 am, Sunday, 4 December 2022 588 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে তুফান কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুবা ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে এম ফজলুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ, জেলা পরিষদের সদস্য যথা আমজাদ হোসেন, সৈয়দ আমিনুর রহমান বাবু, নজরুল ইসলাম, শাহানাজ পারভীন মিলিসহ জেলা পরিষদের সদস্যগণ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমানসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ২টি পৌরসভার মেয়র কাউন্সিল এবং ৭৮ ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আ ফ ম রুহুল হক বলেন, বিএনপি সভা সমাবেশ করতে চাইলে করুক। কিন্তু বিশৃঙ্খলা করা হলে জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন,উন্নয়ন মানে শেখ হাসিনা। আগামীতে উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনাকে নৌকায় ভোট দিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সংবর্ধনা

আপডেট সময় : 12:11:16 am, Sunday, 4 December 2022