সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ৮৩টি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 02:40:57 am, Friday, 15 March 2024 192 300 বার পড়া হয়েছে

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় ৮৩টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৪২ লাখ ৬৫ হাজার ২৫০টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ সৈয়দ আমিনুর রহমান বাবু, প্যানেল চেয়ারম্যান-০৩ শাহনওয়াজ পারভীন মিলি, সংরক্ষিত মহিলা সদস্য-০১ মাহফুজা সুলতানা, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী মাসুদ, প্রশাসনিক কর্মকর্তা এসএম খলিলুর রহমানসহ সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন


























