সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি আবুল কালাম বাবল
- আপডেট সময় : 05:18:57 pm, Tuesday, 27 October 2026 70 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শহরের লেকভিউয়ের যমুনা হলে অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির নিয়মিত সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।
সভায় সাংগঠনিক বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, সহ-সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছি, তৈয়ব হাসান বাবু, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ফারহা দীবা খান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, মোহাম্মদ আলী সুজন, অর্থ সম্পাদক মো. আমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সাবেক সভাপতি জিএম নুর ইসলামের অকালমৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়। পরে নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলাকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা, কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ী দুই সদস্যকে সংবর্ধনা প্রদান, গঠনতন্ত্র সংশোধন, স্থায়ী কমিটির কার্যবিবরণী এবং নির্বাহী কমিটির সদস্য সংযোজন-বিয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সংগঠনের প্রয়াত সভাপতি ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী।
শিরোনামে নির্বাচনের তথ্য স্পষ্ট করুন
ভূমিকাটি আরও সংক্ষিপ্ত ও শক্ত করুন
অনুচ্ছেদগুলোর তথ্যক্রম আরও সংবাদধর্মী করুন
























