সাতক্ষীরা 11:28 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:22:15 pm, Wednesday, 25 February 2026 234 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীনস্থ কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির পৃথক আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩ এস–এর ৭ আরবি পয়েন্ট থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি ও ৪ বোতল মদ জব্দ করেন।
এছাড়া চান্দুরিয়া বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস–এর ৬ আরবি পয়েন্ট থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।
জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় : 11:22:15 pm, Wednesday, 25 February 2026