সাতক্ষীরা 9:48 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা কন্ঠে সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরা সিটি কলেজের কমিটি বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:27:30 pm, Thursday, 18 January 2024 388 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দৈনিক সাতক্ষীরা কন্ঠ সংবাদ প্রকাশের পর বহুল আলোচিত ও সমালোচিত সাতক্ষীরা সিটি কলেজের এডহক কমিটি অবশেষে বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বলো বলো এসব অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত পত্রে ওই কমিটি বাতিল করা হয়।

এর আগে সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত জাপার সংসদ সদস্য আশরাফুজ্জান আশুর সুপারিশে মঙ্গলবার (১৬ জানুয়ারি) আগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও একই কলেজের রানিং অফিস সহকারী কবির হোসেন মিলনকে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় বুধবার সংবাদ প্রকাশ করে দৈনিক সাতক্ষীরা কন্ঠ ।

এদিকে কলেজের রানিং অফিস সহকারী ও জামায়াত নেতা কবির হোসেন মিলনকে সভাপতি করায় সাতক্ষীরা জেলাজুড়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। চাপা ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী লীগ নেতা, ওই কলেজের শিক্ষক ও সুধীমহল।

পরে ওই কমিটি বাতিল করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ধন্যবাদ জানিয়ে সাতক্ষীরা সিটি কলেজের একাধিক শিক্ষক বলেন, আমাদের কলেজের রানিং অফিস সহকারী কবির হোসেন মিলনকে সভাপতি করে এডহক কমিটি গঠিত হয়েছে শুনে আমরা অনেক দুঃখ পেয়েছিলাম। তবে আমরা সেগুলো প্রকাশ করতে পারছিলাম না। কারণ নতুন এমপি স্যার নিজে ওই কমিটির জন্য সুপারিশ করেছিলেন। তবে আজ আমরা অনেক আনন্দিত যে ওই কমিটি বাতিল হয়েছে। আমাদের কলেজে অন্য যে কেউ সভাপতি হোক সেটি আমরা মেনে নেব এবং তার সহযোগিতা নিয়ে কাজ করব।

কমিটি ঘোষণার পর আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি বলেছিলেন, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগে রাজনীতির সাথে জড়িত। সিটি কলেজ আমার ইউনিয়নের মধ্যে। কিন্তু আমরা যারা দলীয় নেতাকর্মী আছি আমাদের সাথে আলাপ আলোচনা না করেই কলেজের অফিস সহকারী মিলনকে কলেজের সভাপতি বানিয়েছেন নতুন এমপি।

তিনি আক্ষেপ করে বলেন, এমপি হিসেবে শপথ নেওয়ার তিন দিনের মধ্যেই যদি জামায়াত নেতাকে কলেজের সভাপতি বানানো হয়। তাহলে সামনের দিনগুলোতে কি হবে বুঝতে বাকি থাকে না।

তবে সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির এমপি আশরাফুজ্জামান আশু বলেছিলেন, কলেজের অনিয়ম ও দুর্নীতি বন্ধে জোটের নেতাদের সঙ্গে কথা বলে সভাপতি বানিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা কন্ঠে সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরা সিটি কলেজের কমিটি বাতিল

আপডেট সময় : 08:27:30 pm, Thursday, 18 January 2024