সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা
- আপডেট সময় : 01:19:21 pm, Monday, 2 November 2026 62 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:আসন্ন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট শামীম রেজা। পেশাগত জীবনে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করে আসছেন তিনি।
আইন পেশাকে শুধু জীবিকা নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করেন অ্যাডভোকেট শামীম রেজা। পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও আইনগত মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।
আসন্ন নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করার মধ্য দিয়ে আইনজীবী সমিতির আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আইনজীবী সমিতির সদস্যদের মতামত ও সহযোগিতার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ সংগঠন পরিচালনায় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর সমর্থকেরা।
আসন্ন নির্বাচনকে ঘিরে সাতক্ষীরার আইনজীবীদের মধ্যে ইতোমধ্যে নির্বাচনী আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে।























