সাংবাদিক মিঠুর মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় বিডিএফ প্রেসক্লাবে দোয়া ও স্বরনসভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : 09:50:20 pm, Friday, 23 June 2023 260 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক : বিডিএফ প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক মোঃ রেজাউল করিম মিঠুর(এম আর মিঠু) মৃত্যুতে গতকাল শুক্রবার বাদ মাগরিব বিডিএফ প্রেসক্লাবে সভাপতি মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে দোয়া ও স্বরনসভার আয়োজন করা হয়। উক্ত দোয়া ও স্বরনসভায় অন্যানের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সামাদ, ডাঃ জিয়াউর রহমান জিয়া , সাংবাদিক জি এম আমিনুল হক, শাহাদাৎ হোসেন বাবু, মাষ্টার আসাদুল ইসলাম, আঃ হামিদ বাবু, আঃ রহিম,শামীম রেজা রাজু, সহ বিডিএফ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আরশাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, যুগ্ম সম্পাদক মোঃ মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম রানা, শামসুজ্জামান আকাশ মোঃ মেহেদী হাসান শিমুল সহ সকল সদস্য বৃন্দ ।


























