সাতক্ষীরা 9:53 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের নির্বাচনে আনিস সভাপতি, সম্পাদক ফারহাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:39:13 am, Tuesday, 23 January 2024 341 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: উৎসাহ-উদ্দীপনা আর জমজমাট আয়োজনের মধ্য দিয়ে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা’র-২০২৪ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন এর সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক যুগের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান, অপরদিকে দৈনিক কালবেলা ও ঢাকা মেইল এর সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বিকালে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মেহেদী আলী সুজয় এ ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে গাজী ফারহাদ ২২ ভোটের মধ্যে ১৬ ভোট পেয়ে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ সাদিকুর রহমান পেয়েছেন ৬ ভোট।
অপরদিকে খন্দকার আনিসুর রহমানের বিপরীতে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি আব্দুর রহিম ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আক্কাজ।

নির্বাচনে মোট ২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে, শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা এর অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও নিশ্চিতকরণ, সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ, বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদন সহ বিবিধ বিষয় আলোকপাত করা হয়। এতে সংগঠনের চলমান কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।প্রেস বিজ্ঞপ্তি:

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের নির্বাচনে আনিস সভাপতি, সম্পাদক ফারহাদ

আপডেট সময় : 12:39:13 am, Tuesday, 23 January 2024