সাতক্ষীরা 11:48 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:58:41 pm, Tuesday, 27 June 2023 235 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগানে সাতক্ষীরায় মাসব্যাপি শুরু হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি। আজ মঙ্গলবার ২৭শে জুন ২০২৩ ইং বেলা ১২টায় র্যা লী বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি সাতক্ষীরা স্বাধীনতা উদ্যানে শিউলি, আমলকি, হরতকি ও বয়রাসহ ভেজষ উদ্ভিদের চারা রোপন করেন।

এ সময় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে উন্নত জাতের আম, পেয়ারা, মাল্টা ও সিডলেস লেবুর দুইশত চারা বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা উল্লেখ করে বলেন, ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ক্লাইমেট চেঞ্জ আমাদের কারণে নয়। কিন্তু বাংলাদেশসহ উপকূলীয় দেশগুলো এর শিকার। এ জন্য রেজিলেন্স গড়ে তুলতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। অক্সিজেন সাপ্লাই বাড়াতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, পৃথিবীকে বসবাসযোগ্য রাখতে হলে কার্বনডাই অক্সসাইড নিঃসরণ কমাতে হবে। এ জন্য প্রাকৃতিক একটা বড় উপায় হচ্ছে বৃক্ষরোপন। তিনি বলেন, আমি গত দুই মাস ধরে বিভিন্ন সভায় বলে যাচ্ছে প্রত্যেকে যেন গাছ লাগাই। আমরা প্রতিষ্ঠানিকভাবে বৃক্ষরোপন করি। এর বাইরেও আমরা ব্যক্তিগতভাবে গাছ লাগাতে চাই। তিনি প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপনের উদ্যোগ প্রসঙ্গে বলেন, এটা চমৎকার একটা উদ্যোগ। এই সময়টা গাছ লাগানোর সময়। বৃক্ষরোপানের কোন বিকল্প নেই। তিনি প্রত্যেককে ব্যক্তিগতভাবে ১০টি করে গাছ লাগানোর আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল ওয়াহেদ, প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল হামিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ দিলারা বেগম, বিশিষ্ঠ চিকিৎসক বীরমুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত ঘোষ, সূর্য়ের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, অধ্যাপক পবীত্র মোহন দাস, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শেখ সিদ্দিকুর রহমান, জোৎন্সা দত্ত, কবি স.ম. তুহিন, প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি এডঃ মুনির উদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সামাদ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, এম জিল্লুর রহমান, আমিনা বিলকিস ময়না, দিদারুল ইসলাম, উদীচীর সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, নাগরিক কমিটির নেতা নিত্যানন্দ সরকার, আলী নুর খান বাবলু, আসাদুজ্জামান লাভলু, সাতক্ষীরা ‘ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা প্রমুখ।

কর্মসূচির উদ্বোধনকালে সাতক্ষীরা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি এডঃ মুনির উদ্দীন বলেন, আগামী ৩১শে জুলাই পর্যন্ত সাতক্ষীরায় বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান ও নদী-খালের ভেড়িবাধসহ বিভিন্নস্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন এবং বীজ বপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : 10:58:41 pm, Tuesday, 27 June 2023