সাতক্ষীরা 1:45 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন আসাদুজ্জামান বাবু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:34:07 am, Tuesday, 28 November 2023 380 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু৷ স্থানীয় সরকার মন্ত্রণালয় আসাদুজ্জামান বাবুর পদত্যাগ পত্র গ্রহণ করে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।

এর আগে রবিবার বিকালে সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান তিনি।

জানা যায়, আসাদুজ্জামান বাবু আশির দশকের ছাত্রলীগের একজন সক্রিয় ছাত্রনেতা ছিলেন। পরবর্তীতে সাতক্ষীরা সরকারী কলেজে (জি, এস) নির্বাচন, জেলা ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করে গেছেন। এছাড়াও সদর উপজেলা পরিষদ নির্বাচনে টানা দুইবার দলীয় মনোনয়নে নির্বাচন করে বিপুল ভোটে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জয়ী হন এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বরত আছেন এবং সুখে- দুঃখে এলাকার জনগনের পাশে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। করোনা কালীন সময়ে জনগণের পাশে থেকে কাজ করছেন তিনি। পর পর দু’বার করোনা আক্রান্ত হলেও জনসেবা থেকে পিছিয়ে আসেননি।

সাতক্ষীরা-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য আমি ইতিমধ্যেই সদর উপজেলা পরিষদের ‘চেয়ারম্যান’ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দল আমাকে যে বিশ্বাসে মনোনয়ন দিয়েছে, ইনশাআল্লাহ্ আমি সেটি রক্ষা করতে পারবো। এজন্য সাতক্ষীরা সদর ২ আসনের সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন আসাদুজ্জামান বাবু

আপডেট সময় : 12:34:07 am, Tuesday, 28 November 2023