শ্যামনগরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : 11:50:28 pm, Wednesday, 25 November 2026 56 300 বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, ইউএইচএফপিও ডাঃ জিয়াউর রহমান, চেয়ারম্যান মাসুদুল আলম, আমজাদুল ইসলাম, আব্দুর রহিম, প্যানেল চেয়ারম্যান মন্টু, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরসহ ডিজিএফআই, বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস প্রতিনিধিরা। উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ মনিরুজ্জামান ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ছাড়াও শিক্ষক প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।































