শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ‘স্বেচ্ছাসেবক’ জজের দুর্নীতি সিন্ডিকেটের অভিযোগ; অ্যাম্বুলেন্স চালকদের ওপর দায় চাপানোর প্রতিবাদ
- আপডেট সময় : 12:44:27 am, Tuesday, 27 January 2026 193 300 বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা): শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তথাকথিত ‘স্বেচ্ছাসেবক ইনচার্জ’ এস কে ইসলামুল হোসেন জজ-এর বিরুদ্ধে সরকারি সম্পদ লুট, ওষুধ কালোবাজারি, চোরাচালান ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। অভিযোগ আড়াল করতেই সাধারণ অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে ‘চুরি’র মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রকাশ করানো হয়েছে বলে দাবি চালকদের।
ভুক্তভোগী চালকদের অভিযোগ, জজের অপকর্মে বাধা দেওয়ায় এবং মাসিক ২ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের বলির পাঁঠা বানানো হয়েছে। এর প্রতিবাদে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন অ্যাম্বুলেন্স চালকরা।
এদিকে শ্যামনগর থানার ওসি মোঃ খালেদুর রহমান জানান, সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তদন্তাধীন রয়েছে। অপরাধী যেই হোক, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সিন্ডিকেট ভেঙে আইনি পদক্ষেপ না নিলে শ্যামনগরের জরুরি স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
























