সাতক্ষীরা 1:42 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

শুরু হলো মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবমাখা মাস ফেব্রুয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:51:20 pm, Wednesday, 1 February 2023 398 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দৈনিক সাতক্ষীরা কন্ঠঃ ‘আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ -রক্তে রাঙানো সেই ভাষা আন্দোলনের মাস শুরু হলো। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ।

ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে গৌরবোজ্জ্বল। পৃথিবীর একমাত্র জাতি বাঙালি ভাষার জন্য জীবন দিয়েছিল। যা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃত। ১৯৫২ সালের ফেব্রুয়ারির সেই আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

বায়ান্নর আগুনঝরা সে দিনগুলো বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, থাকবে। প্রতি বছরের মতো আবারও এল ভাষার মাস। ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত ফেব্রুয়ারি এই দেশের মানুষের চেতনায় এক অনির্বাণ বাতিঘর। এই আলোর স্পর্শে অন্যায়ের কাছে মাথানত না করার এবং প্রবল দেশাত্মবোধের অন্যরকম এক আবেগ ও উদ্দীপনায় জেগে ওঠে সর্বস্তরের মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শুরু হলো মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবমাখা মাস ফেব্রুয়ারি

আপডেট সময় : 11:51:20 pm, Wednesday, 1 February 2023