সাতক্ষীরা 2:20 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

শহীদ আবু সাঈদ স্মরণে আশাশুনিতে ১১দলীয় ঐক্য জোটের র‍্যালি ও আলোচনা সভা।।শহীদদের আদর্শ বাস্তবায়নের আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:31:54 pm, Thursday, 16 July 2026 148 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি: গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আশাশুনিতে র‍্যালি ও আলোচনা সভা করেছে ১১ দলীয় ঐক্যজোট আশাশুনি উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে উপজেলা সদর মুখরিত হয়ে ওঠে।

বৃহস্পতিবার বিকাল ৫:০০টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে বের হওয়া র‍্যালিটি আশাশুনি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ব্যানার,ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

র‍্যালি শেষে জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন,“জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ন্যায়,ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উত্তর শাখার সভাপতি মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজা,উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক,সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,বায়তুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, মাওলানা আব্দুল ওয়াজেদ,হাফেজ আব্দুল্লাহ,বুধহাটা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ,বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন,ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ১১দলীয় ঐক্য জোট আশাশুনি উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী,সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শহীদ আবু সাঈদ স্মরণে আশাশুনিতে ১১দলীয় ঐক্য জোটের র‍্যালি ও আলোচনা সভা।।শহীদদের আদর্শ বাস্তবায়নের আহ্বান

আপডেট সময় : 11:31:54 pm, Thursday, 16 July 2026