সাতক্ষীরা 2:26 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

লোনা পানি উঠিয়ে ধান ক্ষেতের ক্ষতির প্রতিকার দাবী চাষীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:01:13 am, Tuesday, 14 February 2023 400 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের শিরষা গ্রামে লোনা পানি উঠিয়ে মৎস্য ঘের করায় লোনা পানির প্রভাবে ধান চাষীদের ক্ষেতের ধান ক্ষতির মুখে পড়েছে। দ্রুত প্রতিকার না হলে দুর্মূল্যের বাজারে চাষীরা সর্বশান্ত হয়ে যাবে। এব্যাপারে চাষীরা ক্ষেতের পাশে দাড়িয়ে প্রতীকি প্রতিবাদ জানিয়েছেন। সাথে সাথে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রতিকারের দাবী জানিয়েছেন।

শিরষা বিলে চাষী মহসিন মোড়ল, শাহাবুদ্দিন, আঃ ওহাব, আঃ সালাম, সিরাজুল ইসলাম (প্রাক্তন মেম্বার), জিয়াদ মোড়ল, নূরুল মোড়ল, জাকির হোসেন, কবির, আছাদ, নাহিদ হাসান, বাসার, অজিয়ার, মিজান, তবি, অহেদ গাজী, রশিদ মালী, ইউনুছ, খোকন, নান্টু, তুহিন, খোকা মালী, মাওঃ শহিদুল্লাহ, আকবর, বাচ্চুসহ অনেক চাষী প্রাং ১৫০ বিঘা জমিতে চলতি মৌসুমে ধান চাষ করেছেন।

এসব জমিতে বছরে দু’টি ফসল উঠে থাকে। চাষীরা ডিপ মেশিন মালিক আঃ গফফার, আঃ সালাম, রশিদ মালী, রাজ্জাক গাইন, মতি মোড়ল, শামছুর মিস্ত্রী ও কামাল হোসেনের মেশিন থেকে মিষ্টি পানি ক্রয় করে ধান চাষ করেছেন। কিন্তু একই গ্রামের মৃত বাবর আলী মোড়লের ছেলে মোঃ বাদশাহ ও আঃ রহিম মোড়লের ছেলে মোঃ শহিুদুল্লাহ ও নুরুল মোড়ল, রহিম গাজীর স্যালো মেশিন থেকে লবণ পানি নিয়ে অনুমান ৩০ বিঘা জমিতে মাছ চাষ করছেন। তাদের লবণ পানি চুইয়ে ধান ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে দিচ্ছে। বর্তমান ইউপি চেয়ারম্যান ও পরিষদ এবং সাবেক চেয়ারম্যান ও মেম্বারগণ এলাকায় লবণ পানি উঠানো যাবেনা মর্মে সর্ব সম্মত সিদ্ধান্ত জানানোর পর থেকে প্রতাপনগর ইউনিয়নে লবণ পানি উঠানো বন্ধ হয়ে গেছে।

এলাকায় সোনার ধান ফসলসহ অন্যান্য ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু শিরষার কতিপয় ব্যক্তির কারণে এলাকার ধান চাষীরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে হাজার হাজার টাকা খরচ করে চাষকৃত জমির ধান ফসল মাঠে মারা যাবে বলে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ রায়হানুজ্জামান বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রতিকার প্রার্থনা করে লিখিত আবেদন করেছেন। বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

লোনা পানি উঠিয়ে ধান ক্ষেতের ক্ষতির প্রতিকার দাবী চাষীদের

আপডেট সময় : 12:01:13 am, Tuesday, 14 February 2023