সাতক্ষীরা 11:36 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

লবণ সহনশীল ধানবীজ উৎপাদনের উপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:21:44 am, Thursday, 9 February 2023 274 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ উপকূলে লবণ সহনশীল ধানবীজের সংকট কাটিয়ে উঠতে লিডার্স জলবায়ু সহনশীল দলের সদস্যদের লবণ সহনশীল ধানবীজ উৎপাদনের উপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে। ৮ ফেব্রুয়ারি সকাল দশটায় লিডার্স এর প্রধান কার্যালয়ে ধানবীজ উৎপাদনকারীদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উক্ত ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

সাতক্ষীরা জেলার বিএডিসির সহকারী পরিচালক মোঃ মনোয়ার হোসেসন খাঁন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোঃ বাবুল আকতার, শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামূল ইসলাম, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশারাফ হোসেন, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল প্রমূখ।

সভাপতি বলেন, ”বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স লবণ সহনশীল জাতের ধান কৃষকদের মাঝে বিতরণ করে লবণ সহনশীল ধান চাষে আগ্রহী করার চেস্টা করছে। কিন্তু সেই ধরণের লবণ সহনশীল ধানের জাত বাজারে পর্যাপ্ত না থাকায় ব্যাপক হারে চাষ করা সম্ভব হয়নি। তাই লিডার্স লবণ সহনশীল ধানবীজ সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ ও প্রণোদনা দিয়ে বীজ সংকট সমাধানে উদ্যোগ নিয়েছে।”

প্রধান অতিথি বলেন, “উপকূলীয় এলাকায় লবণাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এখানে লবণ সহনশীল জাতের ধান চাষ না করলে ফলন কম হবে। লবণ সহনশীল ধান চাষে কৃষকদের আরও বেশি উৎসাহিত করতে হবে। এজন্য কৃষকদের এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ধান উৎপাদনকারীদের এ ধরনের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য লিডার্সকে ধন্যবাদ জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

লবণ সহনশীল ধানবীজ উৎপাদনের উপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন

আপডেট সময় : 12:21:44 am, Thursday, 9 February 2023