রোটারী ক্লাব অব সাতক্ষীরার নতুন সভাপতি কাজল, সেক্রেটারি সিএম নাজমুল
- আপডেট সময় : 10:53:16 pm, Tuesday, 30 June 2026 100 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোটারিয়ান মোঃ আখতারুজ্জামান কাজল এবং ক্লাব সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটারিয়ান সিএম নাজমুল ইসলাম।
সোমবার (২৯ জুন) রাতে সাতক্ষীরা শহরের আলবারাকা শপিং সেন্টারের পিৎজা মিলানে আয়োজিত লিডারশিপ ট্রানজিশন ২০২৬-২৭ ও নিয়মিত সভায় নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি হাবিবুর রহমান হাবিব, পিপি এনছান বাহার বুলবুল, ওয়ালীউর রহমান, পিপি সৈয়দ হাসান মাহমুদ, পিপি মাহমুদুল হক, পিপি আশরাফুল করিম ধনী, পিপি মোঃ মশিউর রহমান বাবু, পিপি মাগফুর রহমান, কামরুজ্জামান বুলু, নাসিমা খাতুন, মোঃ নুরুল হক, মোঃ শহীদুর রহমান, এস এম মিজানুর রহমান, গোলাম রসুল, শেখ মাসুদ পারভেজ, রোটার্যাক্টর কর্ণ বিশ্বাস কেডি ও রোটার্যাক্টর শেখ মেহেদী হাসানসহ অন্যান্য সদস্য।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান মোঃ আখতারুজ্জামান কাজল ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সিএম নাজমুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে তাদের কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়।
এ সময় রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারিয়ান মোঃ কামরুজ্জামান রাসেল।
























