সাতক্ষীরা 8:57 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দের পর জনসম্মুখে বিনষ্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:17:32 pm, Saturday, 27 April 2024 209 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম জব্দের পর জনসম্মুখে বিনষ্ট করেছে। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের মুনসুর আলীর ছেলে আজিজুল ইসলামের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী জানান, কৃষ্ণনগর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম বিষাক্ত কেমিক্যালের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে বলে জানতে পারি। এর প্রেক্ষিতে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীনকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর বাজার এলাকায ব্যবসায়ী আজিজুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করি।

সেখান থেকে বিষাক্ত কেমিক্যাল দিয়ে কৃত্রিমভাবে পাকানো ৪শ’ কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে পালিয়ে যান অসাধু ব্যবসায়ী আজিজুল ইসলাম। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেমিক্যাল মিশিয়ে পাকানো আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দের পর জনসম্মুখে বিনষ্ট

আপডেট সময় : 04:17:32 pm, Saturday, 27 April 2024