সাতক্ষীরা 10:14 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

রাশিয়ার সাথে উত্তেজনা, ভূমধ্যসাগরে নৌবহরকে অবস্থানের নির্দেশ দিল মার্কিন সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:06:25 am, Thursday, 30 December 2021 618 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ভূমধ্যসাগরে আমেরিকার একটি নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যখন আমেরিকার প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে তখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই নির্দেশ দিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং আমেরিকার আরো পাঁচটি যুদ্ধজাহাজের ভূমধ্যসাগর থেকে পারস্য উপসাগরের দিকে যাত্রা করার কথা ছিল। কিন্তু, মিত্রদের আশ্বস্ত করার জন্য ইউরোপের ধারে কাছে এসব জাহাজের উপস্থিত থাকা প্রয়োজন রয়েছে। এজন্য মার্কিন সরকার ভূমধ্যসাগরে এই নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছে।

রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে মস্কো। আমেরিকা এবং পশ্চিমা মিত্ররা দাবি করছে যে, ইউক্রেনের ভেতরের সামরিক অভিযান চালানোর লক্ষ্য নিয়ে রাশিয়া সেখানে এসব সেনা মোতায়েন করেছে।

অপরদিকে রাশিয়া বলছে, সার্বভৌম দেশ হিসেবে রাশিয়া তার নিজের ভূখণ্ড যেকোনো জায়গায় সেনা মোতায়েন করার অধিকার রাখে। এজন্য কারো অনুমতির প্রয়োজন নেই। তবে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য এসব সেনা মোতায়েন করা হয়নি বলে দাবি করছে মস্কো।

সূত্র: পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

রাশিয়ার সাথে উত্তেজনা, ভূমধ্যসাগরে নৌবহরকে অবস্থানের নির্দেশ দিল মার্কিন সরকার

আপডেট সময় : 07:06:25 am, Thursday, 30 December 2021