সাতক্ষীরা 2:18 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির ওপর নির্ভরশীল, সেই নেতাই জামায়াতকে গুপ্ত বলছে’ : মুহাদ্দিস আব্দুল খালেক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:11:35 am, Thursday, 5 February 2026 238 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি : জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাতক্ষীরা সদর–২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন,
‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই আজ জামায়াতে ইসলামীকে গুপ্ত সংগঠন বলে আখ্যা দিচ্ছে।’
তিনি বলেন, ‘নির্বাচন সামনে এলেই কেউ কেউ নতুন রঙ ধারণ করে সুন্দর সুন্দর কথা নিয়ে হাজির হয়। কিন্তু আপনারা সাক্ষী—সাড়ে ১৫ বছর ধরে সাতক্ষীরার মানুষের ওপর জুলুম নির্যাতন চললেও আমরা একদিনের জন্য আপনাদের ছেড়ে কোথাও যাইনি। এই মাটি কামড় দিয়েই ছিলাম।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তুফান মোড়ে সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন,
‘আমরা দফায় দফায় জেলে গেছি, ঘরবাড়ি ছাড়া হয়েছি, অফিসে ঢুকতে পারিনি। তবুও বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি। কথা দিচ্ছি—ইনশাল্লাহ ভবিষ্যতেও এই দেশ ছেড়ে কোথাও যাব না। সুখে-দুঃখে আপনাদের সাথেই থাকবো।’
তিনি অভিযোগ করে বলেন, ‘যারা একসময় আমাদের মতোই মজলুম ছিল, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়ে চাঁদাবাজি, দুর্নীতি, মামলা ও দখল বাণিজ্যে জড়িয়ে পড়েছে। এমনকি নির্বাচনী এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার খবরও শোনা যাচ্ছে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
‘ভুলে যান সেই দিন শেষ। “আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব”—এই সংস্কৃতি আর নেই। গায়ের শক্তি, কালো টাকা কিংবা নির্বাচন ইঞ্জিনিয়ারিং—কোনোটাই এবার কাজে আসবে না।’
আগামী ১২ তারিখে জনগণের সমর্থন নিয়ে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোট সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পৌর ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে এবং সেক্রেটারি জয়নাল আবেদিনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, জেলা শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, জামায়াতে যোগদানকৃত জাতীয় পার্টির সাবেক এমপি সালাউদ্দিন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সেক্রেটারি খোরশেদ আলম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেকসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
পথসভা শেষে তা একপর্যায়ে জনসভায় রূপ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির ওপর নির্ভরশীল, সেই নেতাই জামায়াতকে গুপ্ত বলছে’ : মুহাদ্দিস আব্দুল খালেক

আপডেট সময় : 12:11:35 am, Thursday, 5 February 2026