সাতক্ষীরা 1:01 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

যতদিন চাকরি ততদিন অফিসকে দুর্নীতিমুক্ত রাখবো : নবাগত শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:28:22 pm, Monday, 5 February 2024 222 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন শ্রী নারায়ন চন্দ্র মন্ডল। শিক্ষক সমিতির ফুলেল সংবর্ধনায় সিক্ত নবাগত সদর উপজেলা শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল। আমার চাকরি আছে আর মাত্র দেড় বছর। আমি যতদিন চাকরি করবো ততদিন আমার অফিসকে দুর্নীতিমুক্ত রাখবো। দুর্নীতির কালো থাবা আমার অফিসকে স্পর্শ করতে দেব না। কোন শিক্ষক-কর্মচারী হয়রানী হবে। কোন কাজ নিয়ে আমার অফিসে একবারের বেশি দুইবার যেতে হবে না। আমি সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সাতক্ষীরা সদর উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এ মুহূর্তে আমাদের বড় চ্যালেঞ্চ নতুন শিক্ষাক্রম বাস্তয়ন করা।

সোমবার (৫ ফেবুয়ারি) দুপুরে নবাগত এই শ্রেষ্ঠ শিক্ষা অফিসারকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। এ উপলক্ষে সাতক্ষীরা পলাশপোল হাইস্কুলের হলরুমে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ নবাগত শিক্ষা অফিসারকে এ সংবর্ধনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্যা, প্রধান শিক্ষক আবুল কাশেম, প্রধাণ শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, প্রধান শিক্ষক এজাজ আহমেদ, প্রধান শিক্ষক কবির আহমেদ, প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবাল, প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান, নারায়ন চন্দ্র, প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক এস এম শহীদুল ইসলাম, জহুরুল ইসলাম, মোঃ রুস্তম আলী, মোঃ নাসিরউদ্দীন, মোঃ ইসরাইল আলম, দেবী সাধু, শামীম হোসেন, সফিকুর রহমান প্রমুখ।

তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষার গুনগত মানোন্নয়নে কাজ করবো। প্রত্যেকটি স্কুলে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। স্কুলে শিক্ষার্থীদের শতভাগ হাজিরা নিশ্চিত করতে হবে। প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিদিন কমপক্ষে দুইবার ই-মেইল চেক করবেন।

বিশেষ করে মাউশি, শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিবি এবং যশোর শিক্ষাবোর্ডের ওয়েব সাইট দিনে দুইবার চেক করার নির্দেশনা দেন শিক্ষা অফিসার। শিক্ষার্থীদের আনন্দময় ও চিত্তাকর্ষক পাঠদান নিশ্চিত করতে ব্যবহারিক ক্লাস ও ক্লাসে শিক্ষা উপকরণ ব্যবহারে জোর দিতে হবে।

২০২৩ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী যেন শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনের ঠিকানা খুঁজে পায় সেই লক্ষ্যে আমাদের কাজ করছি। শিক্ষার্থীদের দক্ষ, দেশপ্রেমিক, সুনাগরিক ও মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে সবার আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষা বাতায়নে নতুন পালক যুক্ত করতে চাই। এজন্য শিক্ষকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এরআগে শিক্ষক নেতারা সদ্য বিদায়ী শিক্ষা অফিসারের বিভিন্ন অনৈতিক কার্যক্রমের তীব্র সমালোচনা করেন। পরে পলাশপোল হাইস্কুলের শিক্ষকদের পক্ষ থেকে নবাগত শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

যতদিন চাকরি ততদিন অফিসকে দুর্নীতিমুক্ত রাখবো : নবাগত শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র

আপডেট সময় : 11:28:22 pm, Monday, 5 February 2024