মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবলীগ নেতাকে রড়ের আঘাতে জখম
- আপডেট সময় : 11:46:07 pm, Thursday, 23 February 2023 259 300 বার পড়া হয়েছে

এস কে অজিবর রহমান কালিগঞ্জ সাতক্ষীরা: মাদক ব্যবসায় বাধা দেওয়ায় শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানকে রড়ের আঘাতে জখম করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাড়ি থেকে কলবাড়ি বাজারে আসার পথে পথরোধ করে তাকে জখম করে সম্রাট মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (ননলু)। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে মোস্তাফিজুর রহমানের ভাই ও চাচারা গেলেও মাদক ব্যবসায়ীকে ধরতে পারেনি।
স্থানীয় সূত্র জানায়, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান মোড় এলাকার মৃত্যু ছেলে নজরুল ইসলাম (ননলু) একজন সম্রাট মাদক ব্যবসায়ী। এ পর্যন্ত অনেক বার সাতক্ষীরা ডিবি পুলিশ ও শ্যামনগর থানা পুলিশের হাতে ধরা খেয়ে জেলহাজতে গিয়ে জামিনে মুক্ত হয়ে এসেছে (ননলু পাগল)। সম্প্রতি এলাকার লোকজন তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে। আর এ ঘটনার নেতৃত্ব দেন একই এলাকার বাসিন্দা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। তিনি আরো বলেন মাদক ব্যবসায়ী ননলু পাগলকে এ ব্যবসা ছেড়ে দিতে বললে ক্ষিপ্ত হয়।
মোস্তাফিজুর রহমান জানান, তিনি আজ সকালে মোটরসাইকেল যোগে কলবাড়ি বাজারে আসার সময় মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম(ননলু পাগল) এটা মৃত্যু আমির উল্লাহ মোল্লা ভাগিনা খালী, তার পথরোধ করে পিছন থেকে রড দিয়ে আঘাত করে। এর পর আমি আর কিছু বলতে পারিনা জ্ঞান হারিয়ে যায়
























