সাতক্ষীরা 10:38 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ভোমরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:45:26 pm, Sunday, 17 May 2026 178 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কণ্ঠ ডেস্কঃ সাতক্ষীরায় তাসলিমা খাতুন নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।
শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন তার নানার বাড়িতে বসবাস করতেন। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। নিহত তাসলিমা খাতুন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সাদ্দাম পেশায় একজন রাজমিস্ত্রী।
সম্প্রতি সংসারে আর্থিক সংকট দেখা দিলে তাসলিমা তার বাবার বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসেন। পরে সেই ছাগলটি স্ত্রীকে না জানিয়ে বিক্রি করে দেন সাদ্দাম। এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।
শনিবার রাতে ছেলে ও মেয়েকে পাশের একটি ঘরে আটকে রেখে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া ও মারামারি হয় বলে পরিবারের সদস্যরা জানান। একপর্যায়ে পরিবারের লোকজন ঘরের মেঝেতে তাসলিমার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে রাতেই সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভোমরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : 12:45:26 pm, Sunday, 17 May 2026