সাতক্ষীরা 12:46 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ভারতে পাচার কালে ৬টি সোনার বারসহ ফারুক হোসেন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:28:43 pm, Sunday, 27 August 2023 293 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকা মূল্যের ৬টি সোনা বার উদ্ধার হয়েছে। সোনা পাঁচারের অভিযোগে আটক হয়েছেন ফারুক হোসেন (৪২) নামের এক ব্যক্তি। তিনি সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
আজ শনিবার ২৬শে আগস্ট দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি-এর এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা পাকারাস্তার উপর থেকে ফারুক হোসেনকে ৬টি সোনার বারসহ আটক করেন বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক-পিএসসিজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে দায়িত্বপূর্ণ সাতক্ষীরা কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বটগাছতলা পাকারাস্তা এলাকা থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অদ্য ২৬শে আগস্ট ২০২৩ ইং তারিখ কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি এর এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা পাকারাস্তা এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাঁচার করবে এমন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ঐ এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক দল দুপুর ১২টার দিকে ঐ এলাকা দিয়ে ভ্যানযোগে গমনকালীন সময়ে মোঃ ফারুক হোসেন (৪২) কে আটক করে। পরবর্তীতে আভিযানিক দল আটককৃত ভ্যানগাড়ি তল্লাশী করে ৬টি স্বর্ণেরবার উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম যার মূল্য সাতান্ন লক্ষ তিয়াত্তর হাজার সাতশত তেতাল্লিশ টাকা।
এ ব্যাপারে ধৃত ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ ও কোর্ট আদেশ গ্রহণ করতঃ স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৩৩ বিজিবির অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভারতে পাচার কালে ৬টি সোনার বারসহ ফারুক হোসেন গ্রেফতার

আপডেট সময় : 10:28:43 pm, Sunday, 27 August 2023