ব্রহ্মরাজপুরে ২ লক্ষ চাদার দাবিতে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখম
- আপডেট সময় : 11:11:38 pm, Saturday, 13 July 2024 221 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে ২ লক্ষ টাকা চাদার দাবিতে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখমসহ একভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।
খবরে প্রকাশ, ব্রহ্মরাজ পুর গ্রামের মৃত অনিল কর্মকারের পুত্র রবীন্দ্র কর্মকারের সাথে প্রতিবেশী বহু অপকর্মের হোতা ধর্মদাশ ও তার ২ পুত্র মিঠুন বৈরাগী ওরফে ম্যাটন(২২) এবং বচ্চন বৈরাগী ওরফে চ্যাটন(২০) এর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে উক্ত ধর্মদাশ ও তার ২ পুত্র মিঠুন বৈরাগী ওরফে ম্যাটন এবং বচ্চন বৈরাগী ওরফে চ্যাটন বিভিন্ন সময়ে প্রতিপক্ষ রবীন্দ্র কর্মকারের নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই জের ধরে গতকাল ১৩ জুলাই শনিবার সকালে তারা রবীন্দ্র কর্মকারের নিকট ২ লক্ষ টাকা চাঁদার দাবিতে পথরোধ করে মারপিট করতে থাকে এসময় তার স্ত্রী মিতা রানী কর্মকার বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে এবং তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন চাঁদা হিসাবে ছিনিয়ে নেয়।মারাত্মক আহত অবস্থায় রবীন্দ্র কর্মকার ও তার স্ত্রী মিতা রানী কর্মকার গতকাল শনিবার সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে আতংকের মধ্যে রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, উক্ত রবীন্দ্র কর্মকারের নিকট এর আগে ২০০৯ সালের ২৪ মার্চ মোবাইল ফোনে তারা ২ লক্ষ টাকা চাঁদার দাবিতে হুমকি প্রদর্শন করে এবং এঘটনার প্রতিকার চেয়ে রবীন্দ্র কর্মকার ঐ বছরের ২৬মার্চ সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং ১২৯৩ তাং ২৬/০৩/২০০৯ ইং। রাতে এরিপোর্ট লেখা পর্যন্ত সময়ে এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে ভুক্তভোগী রবীন্দ্র কর্মকার এ প্রতিনিধিকে জানিয়েছেন।


























