সাতক্ষীরা 11:36 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অগ্নিকাণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:16:56 pm, Wednesday, 4 March 2026 195 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক:সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ভোর ৪টার দিকে ব্রহ্মরাজপুরের কাল ভৈরব মন্দিরের পশ্চিম পাশে অবস্থিত এ ঘটনা ঘটে। খামার মালিক শাওন হোসেন তিনি ব্রহ্মরাজপুর কালের ডাঙ্গা গ্রামের ইউপি সদস্য অজিয়ার রহমানের ছেলে।

ভুক্তভোগী জানান, সেহরি করার সময় হঠাৎ দেখতে পান তার মুরগির খামারে আগুন দাউদাউ করে জ্বলছে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সরেজমিনে গেলে ফার্মের মালিক শাওন জানান, প্রায় ২২০০ বর্গফুট আয়তনের খামারে ১১০০টি মুরগি ছিল। এর মধ্যে প্রায় ৬০০টি মুরগি আগুনে পুড়ে মারা যায়। অবশিষ্ট মুরগিগুলো অসুস্থ অবস্থায় রয়েছে। খামারের বাঁশের তৈরি অবকাঠামো ও মুরগির খাদ্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন খামার মালিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অগ্নিকাণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট সময় : 11:16:56 pm, Wednesday, 4 March 2026