ব্রহ্মরাজপুরে এমপি রবির গনসংযোগ।
- আপডেট সময় : 08:00:37 pm, Thursday, 25 January 2024 289 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে ব্রহ্মরাজ পুর বাজারে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি বলেন-আমি সাতক্ষীরায় সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো।তিনি নির্বাচনে হেরে গেলেও বিপুল পরিমাণ ভোট পেয়েছেন বলে দাবি করে তার দল দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকায় তিনি সব সময় মানুষের সেবা দিতে নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশ্বস্থ করেন। তার দুয়ার ২৪ ঘন্টা শোষিত, বঞ্চিত, অবহেলিত, দুঃখী ও মেহনতী মানুষের জন্য খোলা আছে বলে জানিয়ে তিনি সকল দলীয় নেতাকর্মী ও সমর্থকদের তাঁর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালী,ফিংড়ী ইউপি চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, ধুলিহর ইউনিয়ন আ’ লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, সাংবাদিক এস এম রেজাউল ইসলাম, ইউপি সদস্য ও সাংবাদিক মোঃ আরশাদ আলী ও আব্দুল হাকিম,মেম্বর লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মৃত্যুন্জয় আঢ্য,আ: রহিম গাজীবাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।


























