ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বানে বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : 11:40:49 pm, Saturday, 11 March 2023 365 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বানে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১১মার্চ শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের লবণ গুলা এন,বি,বি,কে আল মদিনা দাখিল মাদ্রাসা ও বন্যা আশ্রয় কেন্দ্রে ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, মোঃ শাহজাহান আলী, সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাছুম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ব্রক্ষরাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবি, শেখ ইলিয়াস হোসেন, মোঃ নুরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।


























