বৈকারী ইউনিয়নে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আব্দুর রউফের নির্বাচনী প্রচার
- আপডেট সময় : 12:02:47 am, Monday, 9 February 2026 130 300 বার পড়া হয়েছে

ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বৈকারী বাজারে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগকালে আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফ স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে দীর্ঘদিন অবহেলিত সাতক্ষীরার সার্বিক উন্নয়নে কাজ করা হবে।
এ সময় তিনি রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন এবং সুন্দরবন টেক্সটাইল মিল চালুসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন।
বৈকারী বাজারে অনুষ্ঠিত এ গণসংযোগে উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী বুলু, সাধারণ সম্পাদক তজিবর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম সারোয়ার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হোসেন মিঠু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


























