সাতক্ষীরা 11:09 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বিভাগীয় পর্যায়ে টানা দুই জয়ে দুর্দান্ত ছন্দে সাতক্ষীরা সরকারি কলেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:11:37 pm, Wednesday, 7 January 2026 317 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :খুলনা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে সাতক্ষীরা জেলা দল (সাতক্ষীরা সরকারি কলেজ)।
রবিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত প্রথম ম্যাচে জেলা চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি কলেজ ১-০ গোলে আমঝুপি রাজনগর বারাদি কলেজ, মেহেরপুরকে পরাজিত করে। হাড্ডাহাড্ডি ও উত্তেজনাপূর্ণ এই ম্যাচে একমাত্র ও জয়সূচক গোলটি করেন সাহেদ পারভেজ।
এরপর মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে সাতক্ষীরা জেলা দল ৩-১ গোলে নড়াইল জেলা দলকে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এ ম্যাচে আবারও উজ্জ্বল ছিলেন সাহেদ পারভেজ—তিনি দুটি গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। দলের অপর গোলটি করেন আপন। নড়াইল জেলা দল একটি গোল শোধ দিতে সক্ষম হলেও শেষ পর্যন্ত সাতক্ষীরার আক্রমণভাগ সামলাতে ব্যর্থ হয়।
দলটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষক আসাদুল হক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মফিজুল ইসলাম। তাঁদের সঠিক দিকনির্দেশনা, উৎসাহ ও কৌশলগত পরামর্শে খেলোয়াড়রা আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নেমে সাফল্য অর্জন করে।
টানা এই দুই জয়ের মাধ্যমে বিভাগীয় পর্যায়ের পরবর্তী ধাপে উত্তরণের পথে অনেকটাই এগিয়ে গেল সাতক্ষীরা সরকারি কলেজ। দলের খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও সমন্বিত পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক ও সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিভাগীয় পর্যায়ে টানা দুই জয়ে দুর্দান্ত ছন্দে সাতক্ষীরা সরকারি কলেজ

আপডেট সময় : 06:11:37 pm, Wednesday, 7 January 2026