সাতক্ষীরা 4:18 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বিদেশ যাওয়ার ক্ষেত্রে দক্ষতা হয়ে দালাল না ধরার আহ্বান: এমপি আশু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:10:07 pm, Monday, 12 February 2024 274 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:দালাল না ধরে, দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়ে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু বলেছেন, আর্থিক উন্নতি ও ভাল আয় করতে অনেকেই বিদেশ যেতে চায়।

কিন্তু সাধারণ মানুষের বিদেশ যাওয়ার প্রক্রিয়া ও কাজ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। যার ফলে বিদেশ যাওয়ার জন্য অধিকাংশ মানুষ দালাল দ্বারা প্রতারিত হন। তাই বিদেশ যাওয়ার জন্য দালাল না ধরে, দক্ষ হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলে নিবন্ধন করে সরকারিভাবে বিদেশ যাওয়ার সুযোগ গ্রহণ করার আহ্বান করেন তিনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরতলীর বিনেরপোতায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত জব ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দক্ষতা অর্জনের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়নসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে যুগোপযোগী ও পছন্দের বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলা যায়।

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জব ফেয়ারে আরও বক্তব্য দেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, বিসিক শিল্প নগরী সাতক্ষীরার উপব্যবস্থাপক গোলাম সাকলাইন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অহকারী পরিচালক মোস্তফা জামান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির জব প্রেসমেন্ট অফিসার মোঃ আরিফুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টিও সভাপতি মোঃ আব্দুর রউফ বাবু প্রমুখ।

অনুষ্ঠিত জব ফেয়ারে দেশের স¦নামধন্য ১৪ কোম্পানী অংশ নেয়। এতে সাঈদুর রহমান ও লাইলা পারভীন নামে দুই জনকে চাকরি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিদেশ যাওয়ার ক্ষেত্রে দক্ষতা হয়ে দালাল না ধরার আহ্বান: এমপি আশু

আপডেট সময় : 10:10:07 pm, Monday, 12 February 2024