বিডিএফ প্রেসক্লাবে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : 11:58:15 pm, Friday, 6 September 2024 173 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার ৫ সেপ্টেম্বর ৩য় বর্ষে পদার্পন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ ইং সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বিডিএফ প্রেসক্লাবে সভাপতি আল. শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক আলতাফ হোসেন বাবু, দৈনিক পত্রদূত পত্রিকায় নিজস্ব প্রতিনিধি ও বিডিএফ প্রেসক্লাবের সহ সভাপতি জি. এম আমিনুল হক।এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন
বি ,ডি এফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ, বি,ডি, এফ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাকিম বি,ডি,এফ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শিক্ষক মুকুল হোসেন, দৈনিক কাফেলার সাংবাদিক ও ইউপি সদস্য আরশাদ আলী,প্রচার সম্পাদক এম এম জয়নাল, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক ইমরান হোসেন, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সাংবাদিক এস এম শরীফুল আলম রানা, ডা: জিয়াউর রহমান, মো: শামছুর রহমান সোনাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক সাতক্ষীরার সকালের সাংবাদিক এম এ মাজেদ,শামীম রেজা ও রবিউল ইসলাম।
আলোচনা সভায় সকল বক্তারা বিডিএফ প্রেসক্লাবের প্রয়াত সদস্য অশোক চৌধুরী, চঞ্চল সিংহ, গোলাম মোস্তফা, আজিজুল ইসলাম ও রেজাউল করিম মিঠুসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দৈনিক সাতক্ষীরার সকালের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও: মো: গোলাম রব্বানী।


























