সাতক্ষীরা 3:07 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ ফার্মেসি দোকানীর বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:11:04 pm, Wednesday, 21 February 2024 369 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী আমতলা এলাকায় প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে ‘আমতলা মেডিসিন সপ’ নামের ফার্মেসি মালিক মো. কবিরুল ইসলামে বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ওই ফার্মেসির মালিক এলাকায় উঠতি বয়সী তরুণ ও যুবকদের কাছে অধিক পরিমাণে ঘুমের ওষুধ বিক্রি করে আসছেন। ঘটনাসূত্রে, গত ১৯ ফেব্রæয়ারি সন্ধ্যায় তার ফার্মেসি থেকে এক পাতা (দশটি) ঘুমের ওষুধ ক্রয় করেন শহরের ইটাগাছা এলাকার জিল্লুর রহমানের ছেলে মো. রায়হান হোসেন নামের এক কিশোর। পরবর্তীতে ওই কিশোর আর একটি ছেলেকে পাঠিয়ে আরো দুই পাতা (কুড়িটি) ঘুমের ওষুধ ক্রয় করে। কিশোর মো. রায়হান হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতে সেখান থেকে দশটি ঘুমের ওষুধ সেবন করে বাড়িতে গিয়ে স্বজ্ঞানহীন হয়ে পড়ে। মো. রায়হান হোসেনের মামা মো. আরিফুল ইসলাম জানান, ‘তার বোনের ছেলে রায়হান হোসেন রাতে বাড়িতে এসে মাতালের মত আচরণ করতে শুরু করে। বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে। পরে সে কিছুটা স্বাভাবিক হলে তার কাছে জানতে চাইলে সে ঘুমের ওষুধ সেবনের কথা স্বীকার করে’। এতগুলো ঘুমের ওষুধ কোথায় পেয়েছে জানতে চাইলে সে মো. রায়হান হোসেন জানায় আমতলা মোড়ের কবিরুল ইসলামের ‘আমতলা মেডিসিন সপ’ থেকে ঘুমের ওষুধ কিনেছে’। মো. রায়হান হোসেনের মামা মো. আরিফুল ইসলাম আরো জানান, ‘পরদিন আমতলা মেডিসিন সপের মালিক কবিরুল ইসালমের কাছে বিষয়টি জানতে গেলে তিনি বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেন। এমনকি এ বিষয়ে কাউকে জানালে মিথ্যা চাাঁদাবাজি মামলায় ফাঁসানোর হুমকি দেন’। এ বিষয়ে অভিযুক্ত কবিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একজন গ্রাম্য ডাক্তার। তাছাড়া আমার ফার্মেসির লাইসেন্স আছে। আমি কারো কাছে ঘুমের ওষুধ বিক্রি করিনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ ফার্মেসি দোকানীর বিরুদ্ধে

আপডেট সময় : 11:11:04 pm, Wednesday, 21 February 2024