প্রেস ক্লাবে সাউন্ড সিস্টেম প্রদান করলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী
- আপডেট সময় : 08:31:30 pm, Sunday, 3 November 2024 195 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ প্রেসক্লাবে সাউন্ড সিষ্টেম প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা।
রবিবার (৩ নভেম্বর) বিকাল ৫টায় প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলা জামায়েতের আমির আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর নেতৃত্বে, জামাতের মিডিয়া ও প্রচার সেক্রেটারি এবং কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপজেলা জামাতের অর্থ সম্পাদক আবু রাসেল আসকারী উপজেলা জামায়াতের পক্ষ থেকে ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা ও গণমাধ্যম কর্মীদের সুবিধার্থে একটি সাউন্ড সিষ্টেম তুলে দেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর হাতে।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদউল্লাহ বাচ্চু, সাংবাদিক আল নূর আহমেদ ইমন প্রমুখ। কালিগঞ্জ প্রেসক্লাব কে সাউন্ড সিস্টেম প্রদান করায় জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা ও তাদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করে উপজেলা জামায়াতের সৃজনশীল ও জনবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।





























