সাতক্ষীরা 4:25 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

পিপি আব্দুল লতিফের অপসারণের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:26:22 am, Monday, 22 January 2024 244 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর-পিপি (সরকারি কৌশুলী) এড: আব্দুল লতিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। রবিবার দুপুরে সাতক্ষীরার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংলগ্ন পাওয়ার হাউসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু। বক্তব্য রাখেন জিএম আব্দুল গফুর, মোস্তফা নুরুল আলম, কামরুজ্জামান বাবু প্রমুখ।

সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু বলেন, সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর-পিপি’র (সরকারি কৌশুলী) এড: আব্দুল লতিফের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতের অভিযোগ থাকায় সাতক্ষীরা বার তার কাছে বারবার সার্টিফিকেট দাখিল করতে বললেও তিনি তা কোনদিন দেখাতে পারেন নি। সাতক্ষীরা সদরের সদ্য সাবেক এমপি বারবার স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিগ্রস্ত পিপিকে রক্ষা করে গিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।

বীরমুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর বলেন, পিপি লতিফ বিজিবি’র একজন কন্সটেবল ছিলেন। অনিয়মের দায়ে চাকরিচ্যুত হন। এরপর ফিরে এসেই তিনি জাল সার্টিফিকেটে আইনজীবী বনে যান বলে অভিযোগ করেন।
বীরমুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম বলেন, পিপি লতিফ দুর্নীতি করে কালোপথে কোটি কোটি টাকা নিয়ে শহরের প্রাসাদ গড়েছেন। ওই পিপি লতিফ মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের সাথে সবসময় অসাদাচরণ করেন।

মানববন্ধনে সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু জানান, জাল সার্টিফিকেটধারী দুর্নীতিবাজ পিপিকে সরকার অবিলম্বে অপসারণ করুক এবং তার বিরুদ্ধে তদন্তে নামুক। তা না হলে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ বৃহত্তর কর্মসূচি দেবেন।

এদিকে পিপি আব্দুল লতিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা তেমন কিছু না। মুক্তিযোদ্ধাদের সাথে ভুল বোঝাবুঝি। মুক্তিযোদ্ধারা জামাত শিবিরদের পক্ষ নেয় আমি এটা কোনমতে মেনে নিতে পারি না। তাই তারা এমন কর্মসূচি পালন করেছে বলে জানান।
এদিকে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার আহবানে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আব্দুল লতিফ।

রোববার (২১ জানুয়ারি) সাতক্ষীরা জজ কোর্টে পিপির চেম্বারে সংবাদ সম্মেলনে পিপি আব্দুল লতিফ বলেন, ‘কিছুক্ষণ আগে আমি অবগত হলাম কয়েকজন শ্রদ্ধাভাজন বীরমুক্তিযোদ্ধা আমাকে নিয়ে মানববন্ধন করেছেন। আমি ব্যথা পেয়েছি। মানববন্ধনে শ্রদ্ধাভাজন বীরমুক্তিযোদ্ধা ভাইয়েরা আমার বিরুদ্ধে যে উক্তি করেছেন তা সত্য নয়। তিনি বলেন, আমি কোন মুক্তিযোদ্ধা ভায়ের বিরুদ্ধে কখনও অসম্মানমূলক কথা বলিনি। কেন বলবো? তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে স্বাধীন করেছিল।’

তিনি আরও বলেন, ‘মাহমুদপুর এলাকার একটা নাশকতা মামলার তদবিরে একজন বীরমুক্তিযোদ্ধা আমার কাছে এসেছিলেন। আমি শ্রদ্ধাভরে তাকে জানিয়েছিলাম এই নাশকতা ও অন্তর্ঘাতমূলক মামলার সাথে আমার কোন আপোষ নেই। আমার মনে হচ্ছে ওই ঘটনাকে কেন্দ্র করে সম্মানীয় বীরমুক্তিযোদ্ধাদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এগুলো করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি কখনই দুর্নীতিগ্রস্ত না। যদি কেউ একটি ক্ষেত্রে প্রমাণ দিতে পাওে তবে আমি রিজাইন করবো। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি কখনও নাশকতা ও অন্তর্ঘাতমূলক আসামীদের ছাড় দেবোনা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আমার সার্টিফিকেট আছে, আমি দীর্ঘদিন প্রাকটিস করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অহিদুল ইসলাম ও শাহনেওয়াজ এবং এড. আবু জাহিদ।
উল্লেখ্য, রোববার (২১ জানুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের পাকাপোল মোড়ে সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফের বিরুদ্ধে মানববন্ধন করেন কয়েকজন বীরমুক্তিযোদ্ধাগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পিপি আব্দুল লতিফের অপসারণের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আপডেট সময় : 12:26:22 am, Monday, 22 January 2024