সাতক্ষীরা 9:05 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

পানির অভাব ও জলাবদ্ধতা দূর করতে এশিয়া ও প্রকল্পের খাল পুনঃ খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:24:21 pm, Tuesday, 27 February 2024 244 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও এর সহযোগী সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়িত SAFAL for IWRM প্রকল্পের আয়োজনে কুমারনল জোড়াপুলের মাইক্রো ওয়াটারসেড খাল পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

৬টি গ্রামের ১৬০০ জন কৃষকের ৯৫০ একর জমিতে ধান, পাট, সরিষা, সাদা মাছ- গলদা এবং সবজি চাষাবাদ কৃষিতে পানির অভাব ও জলাবদ্ধতা দূর করতে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ SAFAL for IWRM প্রকল্পের আওতায় প্রায় ১.৮ কিলোমিটারের খাল পুনঃ খনন কার্যক্রম শুরু হয়েছে। খননের পর এই খাল থেকে কৃষকরা পানি নিতে পারবে এবং দীর্ঘদিন পানি স্বল্পতায় থাকা ৯৫০ একর জমির ফসলের সেচসহ উৎপাদন খরচ কমে যাবে ও ফসলের উৎপাদন বাড়বে এমন কথা জানিয়েছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার (২৭ ই ফেব্রুয়ারি ) বেলা ১০:০০ টায় সাতক্ষীরা কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের কুমারনল জোড়াপুলের মাইক্রো ওয়াটারসেড খালে দীর্ঘদিন পলি জমে ভরাট অবস্থায় থাকা প্রায় ১.৮ কিলোমিটারের খালটি পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রিফাতুল ইসলাম।

কুমারনল জোড়াপুলের মাইক্রো ওয়াটারসেড কমিটির উপদেষ্টা সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুমারনল জোড়াপুলের মাইক্রো ওয়াটারসেড কমিটির উপদেষ্টা সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব আব্দুর রউফ ।

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ সূত্রে জানা যায়,কয়লা ও কুমারনল মাঠ থেকে শুরু হওয়া এই খালটির একড়া ও বুইতা বারোমাসি বড় খালে গিয়ে যুক্ত হয়েছে‌ । পুনঃখনন হওয়া এই খালটির দৈর্ঘ্য ১.৮ কি.মি. চওড়া গড় ২০ ফিট এবং গড় গভীরতা ধরা হয়েছে ৪-৫ ফিট। উপকারভোগী ৬ টি গ্রাম কুমারনল, কয়লা, কাশিয়াডাঙ্গা, শ্রীপতিপুর, একড়া ও বুইতা ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খান মোঃ আবরারুর রহমান, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার SAFAL for IWRM প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম , ফিন্যান্স অফিসার মারুফ হোসেন, উত্তরণ SAFAL for IWRM প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ ইকবাল হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হোসেন , রিজেনএগ্রি এন্ড সিএসএ প্রোগ্রাম অফিসার ফিরোজা আফরিন, কয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম, ইউ পি সদস্য মুনছুর আলী, মফিজুল ইসলাম, আঃ আহাদ, আঃ মান্নান, শাহাজদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব লুৎফর রহমান, প্রকল্পের ওয়াটার ক্লাস্টার অফিসার শাহিনা পারভীন ও মিজানুর রহমান,ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর কামরুজ্জামান , খোকন সরদার ও গাজী তৌহিদ কুমারনল মাইক্রো ওয়াটারসেড কমিটির সদস্যাবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পানির অভাব ও জলাবদ্ধতা দূর করতে এশিয়া ও প্রকল্পের খাল পুনঃ খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

আপডেট সময় : 09:24:21 pm, Tuesday, 27 February 2024