সাতক্ষীরা 9:37 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

পত্রিকায় সংবাদ প্রকাশের জের বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ডালিয়া আহমেদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:39:12 am, Monday, 22 January 2024 399 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আরশাদ আলী স্টাফ রিপোর্টার: গতকাল রবিবার বিভিন্ন পত্রিকায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ডালিয়া আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে ফলাও করে সংবাদ প্রকাশ হওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে আগামী ৭কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ডালিয়া আহমেদ সম্প্রতি স্কুলের গাছ বিক্রি করে আত্মসাৎ করে এবং সুকৌশলে আরও একটি বড় বট গাছের ডাল বিক্রি করার চেষ্টা করলে ঐ স্কুলের জমিদাতা মৃত জামালউদ্দীন সরদারের পুত্র ও ২ শিক্ষার্থীর অভিভাবক আ: রাজ্জাক আলী বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে বাঁধা প্রদান করলে সে ক্ষিপ্ত হয়ে তাকে হেনস্তা করার জন্য সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করলে ২০জানুয়ারী শনিবার দুপুরে এস আই হাসান রহমান সরেজমিন তদন্ত করতে গেলে স্থানীয় একাধিক সংবাদকর্মীর উপস্থিতে শতশত গ্রামবাসী তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

এসময় ম্যানেজিং কমিটির একাধিক সদস্য, অর্ধশত শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীরা জানান -সহকারী শিক্ষিকা ডালিয়া আহমেদ স্কুলে যোগদান করার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ খারাপ হতে থাকায় গত কয়েক বছরে অনেক শিক্ষার্থী অন্যত্র চলে গেছে। এসব নিয়ে রবিবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় গতকাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে উপজেলা সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও সঞ্জয় কুমার মন্ডলকে সদস্য করে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনি এ প্রতিনিধিকে জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে,উক্ত শিক্ষিকা ডালিয়া আহমেদের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের ঝাটা ও জুতা দিয়ে পিটানো,অকথ্য ভাষায় গালি দেওয়া, স্কুল ফাঁকি দিয়ে গ্রামে ঘুরে ঘুরে হাঁস-মুরগি, ডিম ও দুধ কিনে বেড়ানো এবং ক্রয়কৃত হাস-মুরগী স্কুলে এনে জবাই করে শিক্ষার্থীদের দিয়ে পরিস্কার করানোর মত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী, অভিভাবক, গ্রামবাসী এবং ম্যানেজিং কমিটির একাধিক সদস্য তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

এছাড়া পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় গত কয়েক বছরের মধ্যে রবিবার বিকাল ৪টা পর্যন্ত স্কুল খোলা ছিল এবং প্রধান শিক্ষিকা কানন মজুমদার গোপালগঞ্জ থেকে তড়িৎগতিতে ছুটে এসে স্কুল করেছেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন। স্কুলের শিক্ষার পরিবেশ অনুকূলে না থাকার জন্য ঐ স্কুলের নৈশপ্রহরীর স্ত্রী সভাপতি হওয়াকে দ্বায়ী করেন একাধিক অভিভাবক। সচেতন এলাকাবাসী অবিলম্বে তদন্ত পূর্বক ওই শিক্ষিকাকে অন্যত্র বদলিসহ দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পত্রিকায় সংবাদ প্রকাশের জের বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ডালিয়া আহমেদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : 12:39:12 am, Monday, 22 January 2024