সাতক্ষীরা 12:13 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

নিরাপদ পানির সংকট নিরসনে করণীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:55:36 am, Wednesday, 7 January 2026 149 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাফিজুর রহমান শিমুল :শ্যামনগরে নিরাপদ পানির সংকট নিরসনে করণীয় বিষয়ক এক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বারসিক-এর এনগেজ প্রকল্পের উদ্যোগে শ্যামনগর উপজেলার ৪নং রমজাননগর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে সভাপতিত্ব করেন ৪নং নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বখতিয়ার আহমেদ। এতে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়নে কর্মরত সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
মো. শরিফুল ইসলাম (FF-এনগেজ)–এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে অংশগ্রহণমূলক আলোচনা, মতামত ও অভিজ্ঞতা বিনিময়, প্রশ্নোত্তর এবং উন্মুক্ত আলোচনায় অংশ নেন গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের সিএসও দলের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, ভুক্তভোগী জনগণ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং বারসিকের প্রতিনিধিবৃন্দ।
সংলাপে নুরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সুপেয় পানির ভয়াবহ সংকট, নিরাপদ পানির অভাবে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি, শিক্ষার্থী ও নারীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়া এবং গৃহপালিত প্রাণীর পানির সংকটজনিত গুরুতর সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে চিহ্নিত সমস্যার আলোকে প্রস্তাবনা ও সুপারিশ উপস্থাপন করা হয়। একই সঙ্গে স্থানীয় সরকারের প্রতিশ্রুতির ভিত্তিতে নিরাপদ পানির সংকট নিরসনে টেকসই পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রকল্পের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন রোকসানা পারভীন (এরিয়া অফিসার), মাহুয়া পারভীন (FF-এনগেজ), প্রদীপ কুমার মন্ডলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

নিরাপদ পানির সংকট নিরসনে করণীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময় : 02:55:36 am, Wednesday, 7 January 2026