সাতক্ষীরা 1:58 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

নবিজী (সা.) যেভাবে বিজয়ের স্বাদ উপভোগ করেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:50:18 pm, Saturday, 1 January 2022 642 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি সৃষ্টি স্বাধীনতা পছন্দ করেন। আর এ কারণেই ইসলামে বিজয় ও স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। কেননা স্বাধীনতা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বিজয় এবং স্বাধীনতা মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের জন্য এক বিশেষ নেয়ামত।

ইসলাম চায় সব মানুষ যেন স্বাধীন ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। ইসলাম আমাদের এই শিক্ষা দেয় যে, আমরা যেন আমাদের ভূখণ্ড তথা মাতৃভূমিকে ভালোবাসি।

বিশ্বনবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ থেকেও আমরা মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং বিজয়ের আনন্দ উদযাপনের দৃষ্টান্ত পেয়ে থাকি। তাই দেশের বিজয় দিবস উদযাপন হোক আমাদের গৌরব।

স্বাধীনতার ইসলামি স্বরূপ হচ্ছে- মানুষ মানুষের গোলামি করবে না। মানুষ একমাত্র তার সৃষ্টিকর্তার গোলামি করবে। আমাদের মাতৃভূমি বাংলার বিজয়ের পেছনে রয়েছে অনেক ত্যাগ; দিতে হয়েছে লাখো প্রাণের তাজা রক্ত।

আল্লাহ তাআলা তাঁর জমিনে পরাধীনতা পছন্দ করেন না। যেখানে স্বাধীন ভূখণ্ড নেই সেখানে ধর্ম নেই আর যেখানে ধর্ম নেই সেখানে কিছুই নেই। তাই ইসলামে গোলামীর জিঞ্জির থেকে বিজয়ের গুরুত্ব অতি ব্যাপক।
সৃষ্টির প্রতিটি জীব স্বাধীনতা ও বিজয় পছন্দ করে। পৃথিবীতে এমন কোন জাতি বা জীব পাওয়া যাবে না যারা পরাধীন থাকতে চায়। তাই স্বাধীনতা অর্জনের জন্য সবাই কতই না চেষ্টা-প্রচেষ্টা করে থাকে।

আর এই স্বাধীনতার জন্যই নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে মক্কাকে করেছিলেন স্বাধীন। তিনি সবাইকে বিজয়ের প্রকৃত আনন্দ উপভোগ করতে দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নবিজী (সা.) যেভাবে বিজয়ের স্বাদ উপভোগ করেছেন

আপডেট সময় : 06:50:18 pm, Saturday, 1 January 2022