নতুন অধ্যায়ের সূচনা: শপথ নিলেন ২৫ মন্ত্রী
- আপডেট সময় : 08:05:36 pm, Tuesday, 17 February 2026 229 300 বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের ২৫ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁদের শপথ পাঠ করান।
শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ভারত, পাকিস্তান ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।
শেখ হাসিনা–র নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে প্রায় ১৮ মাস পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এ সরকার গঠিত হয়। নতুন এই মন্ত্রিসভার মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শপথ গ্রহণকারী ২৫ জন হলেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়াকোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান।





























